Sunday , 6 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে সালাউদ্দিন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সালাউদ্দিন হত্যা মামলার অজ্ঞাত আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর শহরের বিজয় চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রামের মৃত. মসলেম উদ্দীনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশরাফুল ইসলাম জানান, ২০১৪ সালে ৫ জানুয়ারী দুই কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৯ সেপ্টেম্বর থানায় মামলা হয়। সে মামলায় তদন্তপ্রাপ্ত আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,
শুক্রবার দুপুরে তাকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের পাঁচ টাকায় ঈদ বাজার

ফুলবাড়ীতে কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

“মনিমেলা” উদ্যোগে গল্পশোনা প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে ভুট্টায় আগ্রহ বাড়ছে চাষিদের, গমের আবাদ কমে যাচ্ছে

খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও  বিএনপি’র কার্যালয় ভাংচুরের মামলা

খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি’র কার্যালয় ভাংচুরের মামলা

নারী কাবাডি বিশ^কাপে রেফারী হিসেবে মনোনয়ন পেয়েছে ফুলবাড়ীর মোহাম্মদ আলী

বোদায় গরুর মধ্যে লাম্পি স্কিন ডিজিস রোগের প্রাদুর্ভাব

বীরগঞ্জে আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

পুনরায় সভাপতি মুনীরউদ্দীন ও সাধারন সম্পাদক আমিনুল  শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পুনরায় সভাপতি মুনীরউদ্দীন ও সাধারন সম্পাদক আমিনুল শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সাংবাদিক শীষ নবী মন্ডলের মাতা হাজি মাহমুদা খাতুনের দাফন সম্পন্ন