Sunday , 27 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে ১৩ জন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “আজমল হক ফাউন্ডেশন” এর উদ্যোগে ১৩জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জাতীয় পুরুস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ মোঃ আজমল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে উক্ত হুইল চেয়ার বিতরন করা হয়।
বিপন্ন মানবতার পাশে, এই শ্লোগানে আজমল হক ফাউন্ডেশন আয়োজনে স্মৃতিচারণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।
দৈনিক করতোয়ার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মীর কাশেম লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমসের যুগ্ন কমিশনার মেঃ পায়েল পাশা, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ সামশুজ্জামান শাহিন, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম বুলু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব আবুল কাসেম, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মেহেদী হাসান সজল, গ্রামীন চক্ষু হাসপাতালের পরিচালক এমদাদুল কবির চৌধুরী, পৌর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।
পরে অনুষ্ঠানে উপস্থিত ১৩জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় প্রয়াত আজমলের বন্ধু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গন্যমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে চাকাই পশ্চিমপাড়া কালী মন্দিরের ছাদ ঢালাই সম্পন্ন

বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলায় অনুষ্ঠিত

বীরগঞ্জে ছিন্নমূল ও পথচারীদের ইফতার সামগ্রী বিতরণ

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ঈদ উপহার খাদ্য সামাগ্রী বিতরণকালে হুইপ মানবতার সেবায় নীরবে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

বিরামপুরে গাঁজার গাছসহ তরুণকে আটক

বীরগঞ্জে গাঁজারগাছ, গাঁজা ও ফেনসিডিল সহ ৭জন গ্রেফতার