Wednesday , 9 October 2024 | [bangla_date]

বীরগঞ্জ উপজেলার ১৬০ পূজা মণ্ডপে ১১২০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রযেছে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতি নিধি: শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৬০ টি পূজামণ্ডপে ১১২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত পৌরসভা ০১ টি ও উপজেলার ১১টি ইউনিয়নে মোট
১৬০ পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় বীরগঞ্জ উপজেলার ১৬০টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে এ উৎসব। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি সদস্য। এদের মধ্যে পিসি ৮০ জন, এপিসি ১৬০ জন, পুরুষ ভিডিপির সদস্য ৮০০ জন এবং মহিলা ভিডিপি সদস্যা ৩২০ জন।
সর্বমোট ১১২০ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা পূজা মন্ডপে মোতায়েন রয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা (ভারপ্রাপ্ত) মোছা: করিমন নেছা
এবং আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জাহিদুর রহমান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ স্যার এবং দিনাজপুর জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান এর দিক নির্দেশনায় (৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলার ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে বড় পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ০৮( আট) জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ০৬ (ছয়) জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

এ সময় বাহিনীর বীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো: জাহিদুর রহমান জানান,উপজেলার যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পঞ্চগড়ে তিনটি মামলা দায়ের বিএনপি-জামায়াতের ১৫শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২৬জন

রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া অন্তরায়ের ভর্তির টাকা তার বাবার হাতে তুলে দিলেন ইউএনও আফছানা কাওছার

ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু

হরিপুরে নার্স ও আয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন