Sunday , 6 October 2024 | [bangla_date]

বোচাগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার বিশ^ শিক্ষক দিবস ২০২৪ র‌্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সকাল ১১টায় উপজেলা ক্যাম্পাস হতে একটি শিক্ষক র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা। এছাড়াও সভায় সেতাবগঞ্জ সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি এ,টি,এম মিরাজ আলী হায়দার (লিটন), সহ-সভাপতি মোঃ জহুরুল হক, প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে দিবসটি উদযাপন করেছে শিক্ষকরা।

ক্যাপশনঃ- দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার বিশ^ শিক্ষক দিবস ২০ ২৪ উদযাপন উপলক্ষে র‌্যালী বের করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। ছবি- প্রতিনিধি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আজ

রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র হাতে ৪ বাংলাদেশী আটক

দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী আগা খাঁনের পাল্টা সংবাদ সম্মেলন

ঘোড়াঘাট ও বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

দিনাজপুরে চার জেলার অংশগ্রহণে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরী– আমি মানব সেবক আমার কোন অহংকার নেই

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৩ জন

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তার প্রমান হয়ে গেছে কুমিল্লার নির্বাচনে —মির্জা ফখরুল

স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই -হুইপ ইকবালুর রহিম এমপি