Tuesday , 1 October 2024 | [bangla_date]

বোচাগঞ্জে মুখো-শধারী স-ন্ত্রা-সী কর্তৃক আম বাগান মালিকদের কাছে চাঁ*দা দাবি ও প্রাণ না*শের হুম-কীর বিষয়ে মামলা দায়ের

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে মোঃ হুমায়ুন জলিল (৪৫) পিতা মৃত আবু বক্কর সিদ্দিক, গ্রাম পাবর্তীপুর রনগাও বোচাগঞ্জ দিনাজপুর, মোঃ কামাল(৫৫) পিতা মৃত হামিজ উদ্দীন, সাং চাপোড়, মোঃ মুকুল মোল্লাহ (৪২) পিতা মৃত মতিন মোল্লাহ, সাং রঘুনাথপুর, মোঃ আসাদুজ্জামান রহিম (৪২) পিতা মৃত আব্দুর রশিদ, গ্রাম মিত্রবাটী, মোঃ মহসিন আলী (৪২) পিতা মোঃ আনসার আলী, গ্রাম বনুয়াপাড়া সকলের থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও। এই ৫জন ব্যাক্তি পার্টনারশীপ তথা অংশীদারিত্বের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বকুলতলা বাতাসন গ্রামে ১৫০ বিঘা জমি লীজ নিয়ে আম ও মাল্টা বাগান করেছেন। সেই বাগানে তরুনী চন্দ্র রায় ও ফয়জুল ইসলাম এই দুইজন ব্যাক্তি নিয়মিত পাহারা দিতেন। হঠাৎ ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টার সময় মুখোশধারী ৬জন ব্যাক্তি আম বাগানে ঢুকে ধারালো অস্ত্রের মুখে পাহাদারদের আটক করে পাহাদারদের সীম দিয়ে উপরে উল্লেখিত আম বাগান মালিকদের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং বাগানের প্রায় শতাধিক আম গাছ কেটে বিপুল অংকের অর্থ ক্ষতি সাধন করেছে। বর্তমানে আম বাগান মালিকগণ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে আম বাগান মালিকদের পক্ষ থেকে মোঃ মুকুল মোল্লাহ বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা করেছে। যাহার নং- ০১, তাং-০১-১০-২০২৪ ইং। এ বিষয়ে থানার অফিসার ইনচার্চ হাসান জাহিদ সরকার বলেন, এ বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে। যতদ্রæত সম্ভব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

৬.৯ রেকর্ড তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ ৭.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে  বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

আ’লীগের আমলে ঘরে কোরআন-হাদিস রাখা যায়নি– ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন –জামায়াত নেতা দেলাওয়ার

বীরগঞ্জে সরকারি রাস্তায় নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে ৩০টি পরিবারের দুর্ভোগ

বালিয়াডাঙ্গীতে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৩ জন

আটোয়ারীর প্রতিভাবান লুকাস দাস বাঁচতে চায়

রানীংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নীলফামারী জেলা দল চ্যাম্পিয়ন