Tuesday , 22 October 2024 | [bangla_date]

রাণীশংকৈলে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চাঁদাবাজদের উপস্থিতির কারণে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।

মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণঅধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটি ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, গত ২০/১০/২০২৪ ইং তারিখে আমি সহকারী কমিশনার (ভূমি) রাণীশংকৈল এর কার্যালয়ে একটি বিষয়ে মিটিংয়ের জন্য গেলে উক্ত অফিসের বারান্দায় বসে থাকা অবস্থায় এক ব্যক্তি আমাকে ধমকাইতে থাকে ও চেয়ার হতে উঠে যেতে বলে এবং আমার সাথে অসুলভ আচরণ করে। এঅবস্থায় আমি বিষয়টি এসিল্যান্ডকে অবগত করলে নিরশন হয়। পরবর্তীতে ওই ব্যক্তি রাজনৈতিক দলের কিছু লোক নিয়ে এসে আমাকে মারার হুমকি দেই। এবং কতিপয় ব্যক্তিরা বিএনপির নাম ভাঙ্গিয়ে আমার কাছে ৮০,০০০ টাকা দাবী করে। এতে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেই।

তিনি আরও বলেন, এরপর থেকে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে কাজ করলে বিভিন্ন রকমের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে তারা। এরই পরিপেক্ষিতে আমার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রইছে এ মর্মে তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করি।

এসময় গনঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভায় পৌর মেয়র সরকারি সেবার মান বৃদ্ধি এবং বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জে মিনা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্ভোধন

পাট চাষে আগ্রহ কমছে ফুলবাড়ীর কৃষকদের

কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

চিরিরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

সভাপতি-জাকির, সা:সম্পাদক শাহজাহান ঠাকুরগাঁও পৌরসভা কর্মচারী সংসদ নির্বাচন

সভাপতি-জাকির, সা:সম্পাদক শাহজাহান ঠাকুরগাঁও পৌরসভা কর্মচারী সংসদ নির্বাচন

বিরলে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুভ উদ্বোধনকালে দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু বিদ্বেষী মনোভাব থাকবে না–জেলা বিএনপি’র সভাপতি

রাণীশংকৈলে শেখ কামালের জন্মদিন পালিত