Wednesday , 2 October 2024 | [bangla_date]

রাণীশংকৈলে দশম গ্রেডের দাবিতে সহঃশিক্ষকদের মানব বন্ধন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ “সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ” এর আয়োজনে ২রা অক্টোবর বিকাল ৪টায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন সভায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন- সহকারি শিক্ষক মকবুবল হোসেন, মোতাল্লেব হোসেন, তোহিদুল ইসলাম, খালেদ মাসুম মিঠু, ধীরেন্দ্রনাথ, দিলারা বেগম, রহিমা খাতুন,আল মাসুম পারভেজ, মিলটন খন্দকার। এসময় বক্তারা বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স¤প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন, পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতার হওয়া সত্তে¡ও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত। বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যম‚ল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যা বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের’ ভূমিকা শীর্ষক কর্মশালা

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে  ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

দিনাজপুরের ডেন্টাল সার্জন ডাঃ মেজবাহ্ উদ্দীন চৌধুরী স্বপরিবারে ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২০০,আক্রান্ত ১১ হাজার ১৬২ জন

চিরিরবন্দরে এনসিপি’র উপজেলা সমন্বয় কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খানসামার আকাশে উড়ল এসএসসি পাস শিক্ষার্থীর তৈরি বিমান

আটোয়ারীতে আলুর রকমারী খাবার প্রদর্শনী

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুরে স্ত্রীকে হত‍্যা করে স্বামীর থানায় আত্মসমর্পন