Monday , 14 October 2024 | [bangla_date]

রাণীশংকৈল কুলিক নদীতে মিললো বৃদ্ধার লাশ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪ অক্টোবর) কুলিক নদীতে মিললো মানসিক ভারসাম্যহীন রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার লাশ।
জানাযায়,উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর বগুড়াপাড়া এলাকায় কুলিক নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। এসময় এসআই সেকেন্দার আলী জানায়, নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।
এ প্রসঙ্গে নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম বলেন, তার মা দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগী এবং পাগল হয়ে বিভিন্ন এলাকায় ঘোড়াঘুড়ি করছিলেন। গতকাল সন্ধায় আমার মা বাড়িতে না আসায় অনেক জায়গায় আমরা খোজাখুজি করেছি কিন্তু পাওয়া যায়নি। পরদিন সোমবার সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পাই।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন,এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্Íান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় ৬০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ী আটক

দূর্বৃত্তরা স্বপ্ন ভাঙলো কৃষক হরিলালের

কাহারোলে কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কলিগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিতে আদালতের ১৪৪ ধারা জারী !

পীরগঞ্জে প্রাক্-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারকে “পিপিএম সেবা” পদক পাওয়ায় ফুলের শুভেচ্ছা !

পীরগঞ্জ উপজেলার এইচ,কে উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন