Wednesday , 16 October 2024 | [bangla_date]

লায়ন্স ক্লাব’র অক্টোবর সেবাপক্ষে গভর্ণর কল- “মানবতাই আমাদের অনুপ্রেরণা” সেমিনার

লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে অক্টোবর-২০২৪ সেবাপক্ষ উদযাপন উপলক্ষ্যে গভর্ণর কল-“মানবতাই আমাদের অনুপ্রেরণা” বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার রাত ৮টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসষ্ট্যান্ড লায়ন্স ভবনের হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন এম.এ খালেক। লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট লায়ন বাদশা ইমাম আরাফাত এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ শাহ আলম এর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি: আমজাদ হোসন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন, ট্রেজারার লায়ন সাইদুর রহমান সরকার, ডাইরেক্টর লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন মঞ্জুর-এ-রাব্বী, লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন ডা: ইসতিয়াক চৌধুরী, লায়ন মোঃ হোসেন আলী, লায়ন মোঃ মাসুদ রানা, লায়ন মোঃ কবিরুল হাই ছবি, লায়ন মোঃ সাব্বির আহমেদ, লায়ন মোঃ মোজাফ্ফর আলী মিলন। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের এ.ও মোঃ আব্দুস সবুর সরকার। উল্লেখ্য, দিনাজপুর লায়ন্স ক্লাব শুধু অক্টোবর সেবা পক্ষ এর ১৫ দিনই নয়, সারা বছরব্যাপী সমাজের বিভিন্ন ধরনের নানাবিধ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

ঘোড়াঘাটে আঁখ ও সিম গাছের আড়ালে গাঁজার চাষ, চাষী আটক

বীরগঞ্জে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নতুন কমিটি ও পূর্বের কমিটি নিয়ে মতবিরোধ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রত্যয় স্ক্রিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবিতে চতুর্থ দিনের কর্মবিরতি

কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে-ডা: শফিকুল রহমান

এশিয়া সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

পীরগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর সম্পাদক করিম

দিনাজপুরে ৬টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা

স্বাধীনতা দিবসে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড