Sunday , 20 October 2024 | [bangla_date]

সাপের কামড়ে প্রাণ গেল ওঝার ছেলের

বিরামপুর প্রতিনিধি\ দিনাজপুরের যমুনা নদীর পাড়ে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শাকিল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ছোট যমুনা নদীর পাড়ে তাকে সাপ কামড় দেয়। পরে রাত ১০টার দিকে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।
নিহত শাকিল পৌর শহরের হঠাৎপাড়া এলাকার আলম হোসেন সাপুড়িয়ার ছেলে। সাপের কামড়ে ছেলের মৃত্যুর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। ওঝার কাজও করে থাকেন আলম হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বছর খানেক ধরে বাবার সঙে বিভিন্ন জায়গায় সাপ ধরে এবং সাপের খেলা দেখার কাজে সহায়তা করেন শাকিল। বিকেলে একাই ছোট শাখা যমুনা নদীর ধারে সাপ ধরতে যান তিনি। এসময় অসাবধানতাবশত একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।
নিহতের বাবা আলম হোসেন বলেন, সাপের কামড়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করলেও অবস্থার অবনতি হয়। রাতে বাড়িতেই মৃত্যু হয় তার।
জানতে চাইলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার বলেন, সাপের কামড়ে এক যুবক হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আদিবাসী নারী আরতি’র হাত ধরে ঘুরছে পরিবারের অর্থনীতির চাকা

জীবন ও সম্পদের নিরাপত্তাসহ র্নিবিগ্নে পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মাণ পরিবেশের দাবীতে দিনাজপুরে বয়োবৃদ্ধ বোনদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিসে আগুন

আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

রাণীশংকৈল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর মেয়র

খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স¤্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি

চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আগুনে পুড়ে ১৭টি ঘর ভষ্মিভূত !

পীরগঞ্জে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত