Monday , 21 October 2024 | [bangla_date]

সাবেক ইউপি সদস্য ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন

খানসামা প্রতিনিধি\দিনাজপুরের খানসামার সূবর্ণখুলী এলাকায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকসহ তাঁর পরিবারের সদস্য ও বাড়িতে হামলার নৃশংস হামলার ঘটনায় ঐ এলাকার ভূমিদস্যূ, জুয়া ও মাদকের সাথে সম্পৃক্তদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।
রবিবার দুপুরে খানসামা উপজেলা পরিষদের সম্মুখ সড়কে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন,সূবর্ণখুলী এলাকায় দীর্ঘদিন থেকে আতাব উদ্দিন ও তাঁর ছেলেদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। জোরপূর্বক জমি দখলসহ নানা কাজে নিয়মিত মানুষকে হয়রানি ও শারীরিক নির্যাতন করে তারা। অবিলম্বে এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রæত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য,গত শনিবার সকাল ৮টার দিকে খানসামার সূবর্ণখুলী এলাকার সাবেক ইউপি সদস্যে আব্দুর রাজ্জাকের বাসায় অর্তকিতভাবে হামলা চালিয়ে আব্দুর রাজ্জাকসহ তাঁর পরিবারের ৫সদস্যদের গুরুতর আঘাত করে। আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট রফু আটক

পীরগঞ্জে আশ্রম জবর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সরকারের পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

বীরগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

দিনাজপুর ইনস্টিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

জিয়া হার্ট ফাউন্ডেশনে শিল্পপতি আহসান হাবীব এর সহ-ধর্মিনী নাসরিন আক্তার প্যাট্রন সদস্য হলেন

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন !

দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ‘লিজেন্ড কাপ’ প্রতিযোগিতা

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপি বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু