Tuesday , 1 October 2024 | [bangla_date]

সেন্ট যোসেফস্ স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

সোমবার সেন্ট যোসেফস্ স্কুলে “বিজ্ঞানের স্পর্শে আগামী প্রজন্ম” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪এর উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার মারকুস মূরমূ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রণয় রোজারিও, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির আহবায়ক অমৃতা দাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর যোসেফ মিনজ, বাংলাদেশ সাইন্স ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মকিদ হায়দার শিপন, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক বেলী দাস, তিথি কস্তা, সঞ্জয় পাল এ সকল অনুষ্ঠান পরিচালনা ও ডিসিপ্লিনের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক মোঃ মামুর।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৭৫ জন শিক্ষার্থী ১২৫টি প্রজেক্ট প্রদর্শন করে। এছাড়াও অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা এবং ৩০টি উদ্যোক্তার স্টোলের সমন্বয়ে উদ্যোক্তা মেলা প্রদর্শন করে শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষরোপন

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষরোপন

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, দশম শ্রেণীর ছাত্র মেহেদী নিহত

আদিবাসী হিসাবে সাংবাবিধানিক স্বীকৃতি, পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

বন্ধুত্বের দায়বদ্ধতায় সিগনেচার ৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

বাবুল সভাপতি, রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

বাবুল সভাপতি, রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন বিষয়ে জাতীয় সেমিনার

তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক –

কঠোর লকডাউনে বীরগঞ্জে একদিনে করোনায় ১৬জন শনাক্তের রেকর্ড

অন্যায়ভাবে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে

খানসামা থানায় নতুন ওসি’র যোগদান