Wednesday , 2 October 2024 | [bangla_date]

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হরিপুর উপজেলা প্রতিনিধিঃ
বুধবার বিকাল ৪ টায় হরিপুর উপজেলা পরিষদে চত্বরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এক দফা,এক দাবি এই স্লোগান নিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে থাকা উপজেলার শিক্ষকবৃন্দ।এই সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা বলেন, যাদেরকে শিক্ষার মূল ভিত্তি বলা হয়,তারা কেন রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী ? তাই আমাদের ১০ম গ্রেড দেওয়া হোক, অর্থের জন্য নয় মূলত সম্মানের জন্য হলেও আমাদের দাবী মানা হোক।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন হরিপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলী আকবর,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক,প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ ও আব্দুস সোবহান,সহকারি শিক্ষক সোহরাব আলী,আবু সাঈদ,মনিরুল সহ অন্যন্যা শিক্ষকবৃন্দ।মানববন্ধন কর্মসূচি শেষে দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদষ্টা বরাবর হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান এর কাছে হস্তান্তর করেন প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের একটি প্রতিনিধি দল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

রাণীশংকৈলে নির্মিত হচ্ছে আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন

১০ নভেম্বর দিনাজপুরে দুদিনব্যাপী আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক

আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক

চির নিদ্রায় শায়িত হলেন হাজারো হাফেজের ওস্তাদ হাফেজ সোলায়মান

ঠাকুরগাঁও জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন !

দিনাজপুর সদরের গোপালপুর হাটে টমেটোর বাজারে কৃষকের হাসি

যমুনা ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে শতকোটি টাকার সম্পত্তি নিলামের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জে ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট