Monday , 21 October 2024 | [bangla_date]

হাসান রাশেদের শাস্তি দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুরে একটি মেডিকেল কোচিং সেন্টারের শিক্ষকের শাস্তি ও দিনাজপুর থেকে বিতারিত করার দাবিতে দ্বিতীয় দিনের মত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।
দিনাজপুরের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধন থেকে আন্দোলনকারি শিক্ষার্থীরা অবিলম্বে হাসান রাশেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
পরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় বক্তারা বলেন, ওই কোচিংয়ের একজন মেয়ে শিক্ষার্থীর সাথে অশ্লীল চ্যাটিং করার কারণে হাসান রাশেদের চ্যাটিং ভাইরাল হয়। এতে ক্ষুব্ধ হয়ে হাসান রাশেদ পুলিশকে দিয়ে গত শুক্রবার রাতে আনিদ ফাইযাজ নামে একজন শিক্ষার্থীকে থানায় নিয়ে এসে পুলিশের সামনে ওই শিক্ষক ও তার সহযোগিরা আনিদ ফাইযাজকে অপদস্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষ্ব্ধু হয়ে উঠে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আনিদ ফাইয়াজকে থানা থেকে ছাড়িয়ে আনে। এ ঘটনায় এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শহরের কোটচত্বর এলাকায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ শরীরে ৫০০ গুলি নিয়ে কাতরাচ্ছেন– লিটন

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাl)

সাংবাদিক দেলোয়ার হোসেনের রোগমুক্তি কামনায় দিনাজপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

শতাধিক আরোহী বাঁচানো ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম মারা গেছেন

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরন এফবিসিসিআই এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে কম্বল বিতরণ

গাছের প্রকৃত মালিক কে? রাণীশংকৈলে ডালপালা বিহীন গাছটি আটক করেছে ইউএনও

ঠাকুরগাঁওয়ে মিল বন্ধ রেখেও সরকারি বরাদ্দ নিচ্ছেন চালকল মালিকরা

বীরগঞ্জে তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

হরিপুরে সার সংকট-দিশেহারা কৃষক