Sunday , 10 November 2024 | [bangla_date]

আটোয়ারীতে বিতর্কিত শিক্ষকই প্রশিক্ষক অত:পর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বর্জন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীর প্রাথমিক শিক্ষা পরিবারে পপি আক্তার নামে এক বিতর্কিত শিক্ষককে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়ায় প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ বর্জন করেছেন। ১০ নভেম্বর সকালে উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত বিষয়ভিত্তিক (বাংলা) প্রশিক্ষণের প্রথম দিন ছিল। অভিযোগ সুত্রে জানা গেছে, ওই শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের সমগ্র শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীণ ও মনগড়া বক্তব্য উপস্থাপন করে একাধিক স্ট্যাটাস প্রদান করেন। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ উপজেলার সকল শিক্ষকবৃন্দ গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে দুটো লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন ও সম্পাদক বাহারাম সিদ্দিকী, প্রশিক্ষণার্থী শিক্ষক সেলিম রেজা, হাসান আলী ও জেসমিন আরা সুলতানা সহ আরো অনেক শিক্ষক জানান, কর্তৃপক্ষের উদাসীনতার কারনে উক্ত শিক্ষককে অভিযোগেগুলোর নিষ্পত্তি¡ না হওয়ার পূর্বেই তাকে প্রশিক্ষক হিসেবে ডেপুটেশন প্রদান করায় আমরা প্রশিক্ষণ বর্জন করেছি। পাশাপাশি পুণরায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকগণ আক্ষেপ প্রকাশ করে আরো বলেন, প্রায় তিন মাস অতিবাহিত হলো ওই শিক্ষকের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি, অথচ কর্তৃপক্ষ অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান অভিযোগগুলোর সত্যতা শিকার করে বলেন, বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের আয়োজনে ইফতার মাহফিল

ঘোড়াঘাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ২ যুবক আটক, পুলিশের প্রেস ব্রিফিং

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

আটোয়ারীতে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

তেঁতুলিয়ার চুয়ামতি নদীতে পাথর খেকোদের কালো থাবা গতিপথ হারিয়ে বিলীন হচ্ছে আবাদী জমি ও চা বাগান

আদিবাসী ঢুডু সরেন হত্যাকান্ড, সকল আসামীকে খালাস দেয়ায় বিস্ময় প্রকাশ

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

বীরগঞ্জে প্রখ্যাত নাট্যকার গনেশ দাসের দুর্দিনে পাশে নেই কেউ