Monday , 11 November 2024 | [bangla_date]

আদালতের রায়ে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

আদালতের রায়ে বোচাগঞ্জ উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

বোচাগঞ্জ প্রতিনিধি। বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মোঃ তৌহিদুর রহমান বাদী হয়ে জেলা দিনাজপুর বোচাগঞ্জ সহকারী জজ আদালতে আসন্ন বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন-২০২৪ এর উপর অভিযোগ আনয়ন করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার ফলে আদালতের রায়ে ৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিতব্য বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন স্থগিত করা হয়েছে। অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশে সমিতির চেয়ারম্যান এ,কে,এম মিরাজ হায়দার লিটন, সাধারন সম্পাদক সোহেল রানা, ভাইস চেয়ারম্যান জহুরুল হক, ডিরেক্টর সাদেকুল ইসলাম, ঝর্ণা রানী সিংহ, কোষাধ্যক্ষ নাজমুল হুদা বিবাদির বিরুদ্ধে দোতরফা সুত্রে মুঞ্জর করা হইল। বর্তমান মোকদ্দমার চুড়ান্ত নিষ্পত্তি/পুনরাদেশ হওয়া/ না দেওয়া পর্যন্ত আরজির তফসিল বিরোধীয় সমবায় সমিতির তর্কিত নির্বাচন অনুষ্ঠান না করিবার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন বিজ্ঞ আদালত।
যার ফলে ৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিতব্য বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে ১২ মামলার আসামি কামাল গ্রেপ্তার

বিরামপুরে ১২ মামলার আসামি কামাল গ্রেপ্তার

দিনাজপুরে নব মুসলিম পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে ‘ফকির গ্রুপ’র শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে ডাকবাংলো ও জেলা পরিষদের জমি ডাক্তার খানা মাঠে মার্কেট নির্মাণ বিষয়ক আলোচনা সভা।

চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডা: সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি

বালিয়াডাঙ্গীর কৃতীসন্তান ড.গোলাম মোস্তফা জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব পদে নিয়োগ পেলেন

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বোদায় সাতজন সাবেক কাউন্সিলর সহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান

দিনাজপুর প্রতিদিন গ্রুপের আয়োজনে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

দিনাজপুরে শিয়ালের  কামড়ে আহত ১৪

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত ১৪