Wednesday , 20 November 2024 | [bangla_date]

আলোর সন্ধানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সমাপ্ত

সোমবার দিনাজপুর শহরের লালবাগ ১নং মসজিদ সংলগ্ন সেবামূলক প্রতিষ্ঠান আলোর সন্ধানের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগীদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করেছেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ।
আলোর সন্ধানের সভাপতি মোঃ হাসিব ইমন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আলোর সন্ধান সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নাজমুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোর সন্ধানের কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল আমিন, সাংগঠনিক সম্পাদক আসিফ বিন কবির, দপ্তর সম্পাদক মোঃ সাদিকুল হাবিব পিয়াল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ মহসিন। আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ হোসেন মোঃ নাহিদ (প্লাবন), ডাঃসৌভিক রায় (কৌশিক), ডাঃ হুমায়রা বিনতে (নাবিলা) ও ডাঃ তিথি সাহা রায়। সভাপতির বক্তব্যে মোঃ হাসিব ইমন বলেন, ২০২১ সালে এই সেবামূলক সংগঠন আলোর সন্ধানে প্রতিষ্ঠিত হয়েছিল। এলাকার যুব সমাজ আজ পর্যন্ত আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সাধারন সম্পাদক মোঃ নাজমুল আমিন বলেন, আমরা দ্বিতীয় বারের মত এই ক্যাম্প পরিচালনা করছি। তবে আমরা সংগঠনের মাধ্যমে সামাজিক কর্মকান্ড প্রতিনিয়ত করে চলছি। এতে এলাকাবাসীর জীবন-মান উন্নয়নে যথেষ্ট সহায়ক ভ‚মিকা রাখছে। আগামীতেও আরও বড় করে এই ক্যাম্প পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা

তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা

হরিপুরে স্বাস্থ্য বিধি না মেনেই কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ !

পীরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ

কাহারোলে ইরি-বোরো বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের র‌্যালি ও সভা

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান

নববর্ষে দিনাজপুরে গ্রামগঞ্জের জনপ্রিয় গমিরা খেলায় ভীড়

শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা

চেম্বার ও ব্যবসায়ীবৃন্দের মতবিনিময়কালে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুরকে চাঁদাবাদ মুক্ত করা হবে