Wednesday , 13 November 2024 | [bangla_date]

ইজিবাইক থেকে পড়ে ট্রাকচাপায় মা নিহত, কোলে অক্ষত সন্তান

দিনাজপুরে ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রোজিনা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় তার কোলে থাকা এক বছরের সন্তানটি অক্ষত রয়েছে।
নিহত রোজিনা খাতুন দিনাজপুরের বিরল উপজেলার শংকরপুর গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিরল থেকে রোজিনা খাতুন তার সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনারের কাছে এসে ইজিবাইকটি ইউটার্ন নেওয়ার সময় রোজিনা খাতুন ইজবাইক শিশুসহ ছিটকে রাস্তার ওপরে পড়েন। এ সময় পেছনে থাকা একটি ট্রাক রোজিনা খাতুনের মাথার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার কোলে থাকা এক বছরের সন্তানটি অক্ষত রয়েছে।
এ ঘটনায় চালক ও ট্রাককে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠান।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চালক ও ট্রাকটি থানায় আটক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের জরুরী সভা

হিলিতে পেঁয়াজের দাম বেশি,  তবে কমেছে কাঁছামরিচের দাম

হিলিতে পেঁয়াজের দাম বেশি, তবে কমেছে কাঁছামরিচের দাম

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা যুবমৈত্রীর সভাপতি প্রভাষক আলমগীর ও সম্পাদক দিশারী আজিম নির্বাচিত

বোদায় ক্লাসটার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে কমলাপুর বাজার হতে লাঙ্গলগাঁও পর্যন্ত সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

এমবিএসকে’র তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ

হরিপুর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার বাড়ি দখলের সহযোগিতায় স্বাধীনতা বিরোধীরা