Wednesday , 27 November 2024 | [bangla_date]

একদিনেই ১০টি নরমাল ডেলিভারী নরমাল ডেলিভারিসহ সেবায় পাল্টেছে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি \ গর্ভবর্তী মায়েদের নরমাল ডেলিভারি দিন দিন বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শীতের মৌসুমে কম ডেলিভারী হলেও নভেম্বর মাসে ২৪ নভেম্বর পর্যন্ত ৭১টি ডেলিভারী হয়েছে। শুধুমাত্র ২৪ নভেম্বর একদিনেই নরমাল ডেলিভারি হয়েছে ১০টি।
তবে হাসপাতালের বাইরে দালালদের দৌরাত্ব এবং অবৈধ ক্লিনিকে সিজার করা বন্ধ হলে আরও বাড়বে নরমাল ডেলিভারি বললেন রোগীর স্বজনরা।
এদিকে,সিজারের নামে বাণিজ্য, দালাল চক্র এবং অদক্ষ ধাত্রীর হাত থেকে প্রস‚তি মায়েদের রক্ষায় এবং নিরাপদে নরমাল ডেলিভারি করাতেই হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সেবার মান উন্নীত করে চলেছেন। সকলের সহযোগিতা পেলে স্বাভাবিক সন্তান প্রসব সংখ্যা আরো কয়েকগুণ বৃদ্ধি পাবে।
স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারী হওয়া কয়েকজন রোগী জানায়, তাদের নরমাল ডেলিভারির শুরুতে ভয় লাগলেও স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মী ও চিকিৎসকদের সাহসে হাসপাতালে এসে নিরাপদে স্বাভাবিক প্রসব হয়েছে।এতে তারা একদিকে যেমন খরচ বাঁচলো অন্যদিকে প্রসবকারী মা সুস্থ থাকল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন প্রসূতি মায়েদের সাথে শুভেচ্ছা বিনিময় ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ ও মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন জানান, গত ২০২৩সালে ৬৭৬টি ডেলিভারী সম্পন্ন হয়েছে। চলতি বছর ৭০০টি ডেলিভারী অতিক্রম করবে ধারণা করা হচ্ছে। শীতের মৌসুমে কম ডেলিভারী হলেও নভেম্বর মাসে ২৪ নভেম্বর পর্যন্ত ৭১টি ডেলিভারী হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
নবাবগঞ্জে কিশোরীর শয়ন  ঘরে ঢুকে ছুরিকাঘাত

নবাবগঞ্জে কিশোরীর শয়ন ঘরে ঢুকে ছুরিকাঘাত

তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা টি কোম্পানীর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে বৃষ্টিতে ভিজে চার ঘন্টা বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা

জেল হতে মুক্তি এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

বীরগঞ্জে বাংলা শেপ কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর – এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের ১৮ মাস বেতন না পাওয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসুচি !

বীরগঞ্জে বালুবাহী নছিমনের চাপায় এক শিশুর মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুর রোটারী ক্লাব অফিসিয়াল ভিজিট

ঠাকুরগাঁওয়ের তরুণীকে হত্যার পর ড্রামে ভরে ডোবায় ফেলেন কনস্টেবল