Saturday , 2 November 2024 | [bangla_date]

ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকের ভিড়

খানসামা প্রতিনিধি\ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা উপভোগ করতে নানা বয়সী হা-ডু-ডু প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়। দুপুরের পর থেকে দুর-দুরান্তের খেলা দেখতে ছুটে আসে দর্শকরা। তবে খেলা উপভোগ করতে নারী দর্শকদেরও উপস্থিতি লক্ষনীয় ছিল।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ হা-ডু-ডু খেলাকে টিকিয়ে রাখতে কয়েক বছর ধরে হা-ডু-ডু টূর্ণামেন্ট করে আসছে বলে আয়োজকরা জানায়।
গত সোমবার বিকালে দিনাজপুরের খানসামার খামারপাড়া ইউপির দক্ষিণ বালাপাড়া ডোমটারী ইয়াং স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে।
খেলাটি তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ঠাকুরগাঁও তরতবাড়ী বাপ-বেটা একাদশকে পরাজিত করে নীলফামারীর কুন্দপুকুরের ডাক্তারপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দলকে গরু ও রানার্স আপ দলকে দুইটি খাসি ছাগল পুরস্কার প্রদান করা হয়।
খেলায় খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবুবকর সিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন। এছাড়া অতিথি ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক।
এ ব্যাপারে টূর্ণামেন্টের আয়োজক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম জানান, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ হা-ডু-ডু খেলাকে টিকিয়ে রাখতে কয়েক বছর ধরে আমরা হা-ডু-ডু টূর্ণামেন্টের আয়োজন করে আসছি। এতে দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। সরকারি-বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে এ খেলার আয়োজন করা সম্ভব হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত

বোদায় দুষন ও দুর্গন্ধ মুক্ত পরিবেশের শিক্ষার্থীদের চলাচলের দাবীতে মানববন্ধন স্মারকলিপি

১৫ আগষ্ট পালনে রাণীশংকৈলে প্রস্তুতি সভা

বিরলে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

কাহারোলে সোস্যাল এইড এর আয়োজনে মুসলিম হেলফেন জার্মানী’র অর্থায়নে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

চিরিরবন্দরের ৪টি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সাথে ৩ নবজাতকের জন্ম

শৃঙ্খলা ফেরাতে বোচাগঞ্জ থানায় পুলিশের টহল

তরুণ নেতৃত্বে সামাজিক পরিবর্তনের অভিযাত্রা পঞ্চগড়ে ‘ধ্রæবতারা’র ব্যতিক্রমধর্মী আয়োজন