Wednesday , 13 November 2024 | [bangla_date]

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোলে দস্যুতা মামলায় কাহারোল ২ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাহারোল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মিত্র কে গত ৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে কাহারোল বাজার সিনেমা হল রটস্থ একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করেছে কাহারাল থানা পুলিশ।
গতকাল রোববার তাকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে । জানা যায় গত ৭ আগস্ট ২০২৪ রাত সাড়ে দশটার দিকে কাহারোল উপজেলার পূর্ব শাদিপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন ও তার দুই বন্ধু, মেজবাহুল হক ও মোহাম্মদ রায়হান কাহারোল বাজার হতে রামচন্দ্রপুর ইউনিয়নের অধীন তেলেঙ্গির বাজারে যায়, সেখানে যাওয়া মাত্র তার ডিসকভার ১৩৫ সিসি মোটর সাইকেলটি পুড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় দিনাজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, কাহারোল উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক সহ ২০ জনের নামে কাহারোল থানায় একটি দস্যুতা মামলা দায়ের হয়, মামলা নং ২/৯/২০২৪ সঞ্জয় মিত্র কে দস্যুতা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে কাহারোল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোলন ক্যান্সারে আক্রান্ত বন্ধুর পাশে দাঁড়ালো সিগনেচার ’৯৪

বোচাগঞ্জে ভে-জাল বীজে সয়লাব বাজার

বোচাগঞ্জে ভে-জাল বীজে সয়লাব বাজার

পল্লীশ্রী’র উদ্যোগে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিরল ইউএনও খেলাধুলার মাধ্যমে শিশুর শরীর ও মন সুস্থ্য থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসানের জামিন মঞ্জুর

মাতৃসেবা হাসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

আগামী সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ।– বিস্তারিত জানতে টাচ করুন

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের পিতাসহ ৭ জন আটক

অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের প্রবীন কর্মকর্তা’র ব্যাংক কর্তৃক ব্যক্তিগত নথিতে ভুলের অজুহাতে দীর্ঘদিন ধরে পেনশন থেকে বঞ্চিত

হরিপুরে আমগাঁও ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদারের ব্যাপক গণসংযোগ