Friday , 1 November 2024 | [bangla_date]

কাহারোলে জাতীয় যুবদিবস পালিত

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: “দক্ষযুবগড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কাহারোলেও জাতীয় যুবদিবস উদযাপন করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার(১ নভেম্বর’২৪) সকাল ১০টার সময় জাতীয় যুবদিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে যুবর‌্যালী, আলোচনাসভা, যুবঋণের চেক, প্রশিক্ষাণীদের সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে যুবদিবস উপলক্ষে এক যুবর‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃআকরাম হোসেনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃআমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃজালাল উদ্দীন, মোঃরফিকুল ইসলাম, মোছাঃরাহেলা খাতুন, মোঃসিদ্দিকুল আলম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবনারী ও যুবকেরা। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ঋণ হিসেবে ১৭ জনের মধ্যে ১৫ লক্ষ ২০ হাজার টাকার চেক, বায়ো গ্যাস প্লান্ট এর আওতায় ৬ জনের মাঝে ৯ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৩০ জন প্রশিক্ষার্ণীদেরকে সনদপত্র ও ৬শত টাকাহারে ১৮ হাজার টাকাসহ সর্বমোট ২৪ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করেছেন। আলোচনা সভার পূর্বে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত সকলকে দিবসটি উপলক্ষে শপথ বাক্য পাঠ করান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভুট্টার বাম্পার ফলনে লাভের স্বপ্ন দেখছেন,বীরগঞ্জের ভুট্টা চাষীরা

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ভলিয়ম পরিবর্তন করে একই দলিলের দুই ধরনের সার্টিফাই কপি দোষীদের বিচার দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার অমরজিৎ

ঠাকুরগাঁওয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে চুরি

বীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

তেঁতুলিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ

পবিত্র শবে বরাত উপলক্ষে বসেছে একদিনের মেলা

পীরগঞ্জের ব্যবসায়ী বিপুল ৭ দিনেও সন্ধান মিলেনি