Saturday , 2 November 2024 | [bangla_date]

কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত

কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃ “ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের কাহারোলে ও পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস।গতকাল শনিবার (২ নভেম্বর’২৪) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি সমবায় র‌্যালী বের করা হয় এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের এক আলোচনা সভা উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও বীরমুক্তি যোদ্ধা, সাবেক অধ্যক্ষ মোঃরফিকুল ইসলামের সভা পতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃআমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিঃ- এর সভাপতি মোঃনূরল ইসলাম।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার মোঃসারওয়ার মুর্শেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিপিএফ) মোছাঃ হেলেনা খাতুন, উপজেলা জামায়াতের আমীর মোঃতরিকুল ইসলাম, মোঃখলিলুর রহমান শাহ্, মোছাঃআসমা আক্তার, মোঃজুয়েল বিশ^াস প্রমুখ।আলোচনা শেষে বিভিন্ন সমবায় সমিতি লিমিটেড কে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

পীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

ছাত্র-জনতা মানববন্ধন করে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসানো হলো

পঞ্চগড়ে মজনু নামের এক সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা

হরিপুরে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৫০ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি !

বীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে দুজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্রাচার্য্য নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন