Friday , 15 November 2024 | [bangla_date]

কাহারোলে দুই চেয়ারম্যান কারাগারে এক চেয়ারম্যান আত্মগোপনে, সেবায় ভোগান্তি

কাহারোল প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র ও সুন্দরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বিভিন্ন মামলায় দিনাজপুর কারাগারে রয়েছেন। দুই ইউপি চেয়ারম্যান কারাগারে থাকার কারণে দুই ইউনিয়ের পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ এ অবস্থায় চেয়ারম্যানদেরকে অপসারণ করে জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের উপর দায়িত্ব অর্পনের দাবি জানিয়েছেন দুই ইউনিয়নের এলাকাবাসীগণ। অপরদিকে রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল গাঢাকা দিয়ে রয়েছেন। গোপন আস্তানা থেকে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাজকর্মগুলি তার সহকারী টংকনাথ রায়কে দিয়ে কাগজপত্র ইউনিয়ন পরিষদ থেকে এনে গোপনে স্বাক্ষর করছেন। ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুবাইয়াত বলেন, আমরা জরুরি কাগজপাতি টংকনাথকে দিয়ে স্বাক্ষর করে আনতেছি চেয়ারম্যানের নিকট হতে। তবে তিনি কোথায় আছেন তা আমার জানা নেই। এই বিষয়ে রসুলপুর ইউনিয়নের সেবা নিতে আসা রবিন চন্দ্র রায় বলেন, চেয়ারম্যান কারাগাড়ে রয়েছেন তাই ইউনিয়ন পরিষদের কাজকর্ম ব্যহত হচ্ছে। এই অবস্থায় চেয়ারম্যানকে অপসারণ করে জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের উপর দায়িত্ব অর্পনের দাবি জানিয়েছেন দুই ইউনিয়নবাসী।
এই ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) মো: বোরহান উদ্দিনের সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি বলেন উপর থেকে নির্দেশনা পেলে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ অগ্নিকাণ্ডে পুড়ল পীযূষের স্বপ্ন

বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিনামূল্যে বাছুর বিতরণ

যেভাবে এইচএসসির ফরম পূরণের টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক পুরস্কার লাভ করল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহ্বান’

আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রবীন মানুষরা হচ্ছেন পরিবার ও সমাজের বট গাছ

আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রবীন মানুষরা হচ্ছেন পরিবার ও সমাজের বট গাছ

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছেলেসহ সাবেক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

২/৩ দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস

পীরগঞ্জে এলজি বাটারফ্লাই শোরুম উদ্বোধন

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩