Tuesday , 26 November 2024 | [bangla_date]

ক্যাডেট কেয়ার বাংলাদেশ দিনাজপুর শাখায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

রবিবার দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় দিনাজপুরে একমাত্র মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম সুবিধা এবং ক্যাডেট ভর্তির নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কেয়ার বাংলাদেশ দিনাজপুর শাখায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
ক্যাডেট কেয়ার বাংলাদেশ দিনাজপুর শাখার ম্যানেজিং ডিরেক্টর ও দিনাজপুর সঙ্গীত কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন্দ্র নাথ রায় (হিরু)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্যাডেট কেয়ার বাংলাদেশের অধ্যক্ষ মনসুর আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাডেট কেয়ার বাংলাদেশ দিনাজপুর শাখার পরিচালক ও ফিন্যান্স মোঃ মোজাম্মেল হক ও পরিচালক শিক্ষা ও প্রশাসন মোঃ মোস্তফা কামাল (সাইকোলজিস্ট)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ রেদোয়ানুর রহমান, ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ উত্তীর্ণ ১ম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে একটি উন্নতমানের ল্যাপটপ, পরের উন্নিত ২২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র এবং সকল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা উপকরণ হিসেবে শান্তনা পুরস্কার প্রদান করতে গিয়ে প্রধান অতিথি অধ্যক্ষ মনসুর আহমেদ বলেন, ক্যাডেট কলেজে পড়তে পারলে সশস্ত্র বাহিনীর একজন উচ্চ পর্যায়ের অফিসার হয়ে দেশ ও জাতির কল্যাণে সেবা করার মহান সুযোগ পাবে। সভাপতির বক্তব্যে দিনাজপুর শাখার ম্যানেজিং ডিরেক্টর হিতেন্দ্র নাথ রায় (হিরু) বলেন, অন্য যে কোন পাশ করা সাধারন শিক্ষার্থীদের মত চাকুরীর পিছনে ক্যাডেট থেকে পাশ করা শিক্ষার্থীকে চাকুরীর জন্য ঘুরতে হবে না। তাই মনোযোগ সহকারে এবং তোমাদের মেধা গড়তে ক্যাডেট শিক্ষার বিকল্প নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন

দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে ৩টি আসনেই জাতীয় পার্টির পার্থী !

মাদক কারবারীদের হুশিয়ারী দিলেন নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান

দিনাজপুর সুইহারী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান হিলারীউস ও সেক্রেটারী যোহন

সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার- কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে

কাহারোলে আমিন কল্যাণ সমিতির সভাপতি মোনোয়ারুল ও জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি’র সভা দুঃস্থ রোগীদের ঔষধ প্যাথলজি টেষ্ট প্রসুতি মা ও নবজাতক শিশুদের সাহায্য অব্যাহত থাকবে

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে দুই শিক্ষক আটক

ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ নিয়ে এসপির সংবাদ সম্মেলন !