Friday , 15 November 2024 | [bangla_date]

গাছের সঙ্গে ধাক্কায় কাহারোলে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কাহারোল প্রতিনিধি \দিনাজপুরের কাহারোলে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী বিপুল চন্দ্র ও দ্বীপ চন্দ্র রায় নিহত হয়েছেন। এ ঘটনায় স্বপন চন্দ্র রায় নামে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাত ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধনীবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার সেনগ্রামের বাসিন্দা মুকুন্দ চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র (১৬) ও বীরগঞ্জ উপজেলার খোঁচনা গ্রামের বাসিন্দা নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে দ্বীপ চন্দ্র রায় (১৩)।
অপর আহত, স্বপন চন্দ্র রায় কাহারোল উপজেলার বাগপুর গ্রামের আপোষ চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধনীবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এসময় মোটরসাইকেলে থাকা তিনজনের দুই আরোহী বিপুল চন্দ্র ও দ্বীপচন্দ্র রায় ঘটনাস্থলেই মারা যায় এবং অপরজন আহত হয়। ঘটনা জানতে পেরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দুই মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

রেলে নাশকতা ঠেকাতে দিনাজপুরের ৬৪ পয়েন্টে ৫১২ আনসার মোতায়েন

ঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গল

এক দিনের ব্যবধানে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণের জন্য প্রশিক্ষণ কর্মশালা

অটিজম মেধাকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকার আন্তরিক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সরকার দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে -পঞ্চগড়ে রংপুর বিভাগীয় কমিশনার

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২

কাহারোলে এখন চাষীরা আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত