Wednesday , 6 November 2024 | [bangla_date]

ঘোড়াঘাট ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কা একজন নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে অপর আরেকটি সিমেন্ট মিক্সার ট্রাকের ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
গত রোববার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের চালক সহকারী নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক (যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২০-০৫০৫) নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় সিমেন্ট মিক্সার একটি ট্রাক (যাহার রেজিঃ নং- খুলনা মেট্রো -শ-১১-০৫৩২) বালু বোঝাই ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের চালক সহকারীর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথা মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তার ফুটপাত দখল করে অবৈধ ভাবে অনেক দোকান নির্মাণ করা হয়েছে। এর কারণে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। মূলত এ কারণেই এখানে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটতেই থাকে। ফুটপাত দখলমুক্ত করে রাস্তায় গাড়ি দাঁড় করানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পরবর্তী বালু বোঝাই ট্রাকের চালক ও চালক সহকারী পুলিশের হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আদিবাসীদের সাথে মতবিনিময় সভা

পৌষের শুরুতে তীব্র শীতে কাঁপছে বীরগঞ্জবাসী

ঠাকুরগাঁওয়ে অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করেছিল ঘাতকরা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা ” মা ” দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানালো

পীরগঞ্জে করোনা প্রতিরোধে মাঠে নেমেছে আওয়ামীলীগ

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকুলের জন্ম দিন আজ

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকুলের জন্ম দিন আজ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির অনুমোদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বীরগঞ্জে শিশু-যুবকদের নিয়ে ‘আমার জীবন আমার স্বপ্ন’ সেমিনার