Tuesday , 12 November 2024 | [bangla_date]

চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় আনিছুর রহমান (৪০) নামে এক বাইসাইকেলচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ সড়ক দূর্ঘটনাটি রবিবার আনুমানিক বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের রানীরবন্দরের কলেজ মোড় নামক স্থানে ঘটেছে। নিহত আনিছুর রহমান উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের মানু মাষ্টারপাড়ার শওকত আলীর ছেলে এবং সাতনালা এম এল উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় আনিছুর রহমার রানীরবন্দর থেকে বাইসাইকেল যোগে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। এসময় আনিছুর রহমান রানীরবন্দরের কলেজ মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা একটি দ্রæতগতির মোটরসাইকেল বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাইসাইকেলচালক আনিছুর রহমান মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহত আনিছুর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।
সাতনালা এম এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক মানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গম ও ভুট্টা চাষে জমি তৈরির কাজে ব্যস্ত কৃষকরা

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জ পল্লীতে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত

বীরগঞ্জে লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ

দিনাজপুরে নদীর পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা’

বোচাগঞ্জে ফিরোজ্জামান স্মৃতি ক্রিকেট লীগ উদ্বোধন

হরিপুরে সময়ের আগেই স্কুল ছুটির ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ