Friday , 1 November 2024 | [bangla_date]

জাতীয় যুব দিবস পীরগঞ্জে বৈষম্যহীন শোষনমুক্ত দেশ গড়ার লক্ষে শপথ গ্রহন

পীরগঞ্জ ঃ জাতীয় যুব দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে গনপরিবহনে সচেনতা মুলক স্টিকার সাটানো, মশা নিধন ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা পরিষদের সামনে রাস্তায় গনপরিবহনে সচেনতামুলক স্টিকার সাটোনো শেষে উপজেলা পরিষদে মশা নিধনে স্প্রে করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যহীন শোষনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে শপথ গ্রহন ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা ডুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিলারূর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আনোলনের নেতা সাকীব আহাম্মেদ সোহান, স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপাষ্ট এর সভাপতি মহিউদ্দীন জনি প্রমূখ। শেষে সফল যুব সংগঠন হিসেবে ল্যাম্পপোষ্ট, বাংলাদেশ পল্লী ফেডারেশ এবং অধৃষ্য ক্লাবকে ক্রেষ্ট প্রদান, পোবাদিপশু ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষন গ্রহনকারী ১১ জনের হাতে সনদ পত্র তুলে দেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মঙ্গলপুরে সড়ক দুর্ঘটনায় রানীশংকৈলের দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আটোয়ারী আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

পীরগঞ্জে প্রতিজ্ঞা দিবস পালিত

বীরগঞ্জে গবাদি প্রাণির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

দিনাজপুরে ইয়াবা ট্যাবলেটসহ চাচা শশুর ও জামাই আটক

পঞ্চগড়ে রেলমন্ত্রীর অনুদান বিতরণ নৌ দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন অতিদরিদ্র নয়টি পরিবারকে ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা

বীরগঞ্জে জাতীয় শোক দিবসে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে শিতবস্ত্র বিতরণ

বীরগঞ্জ সরকারি কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত