Thursday , 14 November 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের ৫ থানায় নতুন ওসি

ঠাকুরগাঁওয়ের ৫ থানায় নতুন ওসি

ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ে পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তিন জন বর্তমানে তিনটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য দুই জন পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম সোমবার এক অফিস আদেশে তাদের পদায়নের নির্দেশ দেন।
বদলির আদেশে ঠাকুরগাঁও থানার বর্তমান ওসি তাজুল ইসলামকে পীরগঞ্জ থানায়, বালিয়াডাঙ্গী থানার ওসি মোহাম্মদ জাকারিয়াকে হরিপুর থানায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শওকত আলী সরকারকে বালিয়াডাঙ্গী থানায়, পুলিশ পরিদর্শক এ কে এম নাজমুল কাদেরকে রুহিয়া থানায় এবং রুহিয়া থানার ওসি শহিদুর রহমানকে সদর থানায় পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘প্রশাসনিক কাজে গতি আনার জন্য এটি করা হয়েছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাট ও বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

বিষধর রাসেলস ভাইপার ও অজগর সাপ দেখা মিলায় বিরল সীঁমান্ত এলাকায় সাপ আতংক

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড শীত দূর্ভোগে প্রান্তিক জনপদের মানুষ

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে শেষ সময়ের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

বোদায় ভোটে কার্চুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার গ্রেফতার, মামলা

ভাসমান পথ শিশুদের জন্য আনন্দ স্কুল

ফ্যাসিষ্ট সরকার বিদায় নিলেও তাদের অনুসারিরা ষড়যন্ত্রে লিপ্ত ……….কেন্দ্রীয় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

রাণীশংকলৈে র্অথরে অভাবে মডলে মসজদি নর্মিাণ কাজ বন্ধ

বোচাগঞ্জে দোকান মালিক সমিতির কমিটি গঠন মোর্শেদ সভাপতি তুষার সম্পাদক

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে- মঞ্জু , সাধারণ সম্পাদক পদে – ইমরান।