Friday , 22 November 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী ৩ ফুটবলারকে সংবর্ধনা

এবারে নিজ জেলায় সংবর্ধনা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের তিন কৃতি খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে সংবর্ধিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম ও অন্যরা।

শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে শুনেন জেলা প্রশাসক। সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন।উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জ্বীনের বেগম পরিচয়ে প্রতারনা,আটক-৪

ভিডিও কনফারেন্সর মাধ্যমে পীরগঞ্জে ৯টি উন্নয়ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয়তাবাদী বাস্তহারা দল দিনাজপুর শাখার মতবিনিময়

পীরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে .. ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পাচ্ছেন ঈদ উপহার

পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

পার্বতীপুর পৌর নির্বাচন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন

খানসামায় আরাফাত রহমান কোকো  ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

খানসামায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল