Thursday , 28 November 2024 | [bangla_date]

আইনজীবী হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
চট্টগ্রাম আদালত চত্বরে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, ছাত্রনেতা হুমায়ুন আহম্মেদ ইফতি, ফাহমিদ হোসেন, মো. তপু, তোজাম্মেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের ইন্ধনে ইসকন সারা দেশে উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষ হত্যাকাণ্ডে মেতে উঠেছে। যারা প্রকাশ্যে জবাই করে মানুষ হত্যা করে তারা কোন ধর্মীয় সংগঠন হতে পারে না। দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তারা এসব কর্মকার্ন্ড শুরু করেছে। তাদের উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশের সকল ধর্ম ও বর্ণের মানুষ আজ জেগে উঠেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কুখ্যাত মোটরসাইকেল চোর কাউন্সিলর রাজ্জাকের ৩দিনের রিমান্ড মঞ্জুর

পল্লীশ্রী’র উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

ভারতের স্বাধীনতা দিবসে সীমান্তে বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ -১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরির প্রশিক্ষনের উদ্বোধন

আটোয়ারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাবিপ্রবিতে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয়  শুদ্ধাচার কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবিতে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান

বীরগঞ্জ প্রতিদিনের কর্তৃপক্ষের নিকট অনুদানের চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু