Sunday , 24 November 2024 | [bangla_date]

তেঁতুলিয়ায় মূ*মুর্ষ নারী রো*গী ইউএনও’র কাছে চাইলেন সাহায্য পেলেন র-ক্ত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

তেঁতুলিয়ায় ডায়বেটিক ও রক্তশূণ্যতায় মূমুর্ষ নারী রোগী ইউএনও কাছে চাইলেন সাহায্য পেলেন রক্ত। ইউএনও ফজলে রাব্বি নিজেই করলেন রক্ত দান, আশ্বাস দিলেন সহযোগিতার ।

২৩ নভেম্বর শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়ার গ্রামের আছিয়া বেগম ( ৩৮) ডায়বেটিক রক্ত শূণ্যতা ও শারীরিক দূর্বলতায় ভুগছিলেন র্দীঘ দিন ধরে। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার রোগীর স্বামীকে এ পজেটিভ রক্ত দেওয়ার কথা বলে।

অসুস্থ আছিয়ার স্বামী জয়নুল হক বলেন, আমি ইউএনও মহোদয়ের কাছে কৃতজ্ঞ । আমরা গরিব মানুষ কোথাও কোন রক্ত পাচ্ছিলাম না । স্যারের কাছে সাহায্য চাইতে গেলে স্যার নিজেই রক্ত দিয়ে আমার স্ত্রীকে বাঁচালেন।

রক্ত দেয়ার পর রোগী শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তেঁতুলিয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম রুহুল আমিন ।

রক্ত দাতা উপজেলা নির্বার্হী অফিসার ফজলে রাব্বি বলেন, রোগীর স্বজনরা আমার কাছে আর্থিক সাহায্যের জন্য আসেন । তারা এক পর্যায়ে বলেন রক্ত লাগবে। রোগী রক্ত শূণ্যতায় ভুগছেন। আমি জিজ্ঞাসা করলে বলেন এ পজেটিভ। যেহেতু আমার রক্তের গ্রুপ এ পজেটিভ তাই স্বাভাবিক ভাবেই আমি নিজেই রক্ত দেয়ার জন্য সিদ্ধান্ত নিই ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরল উপজেলার চেয়ারম্যানের প্রতিকী দায়িত্ব এক ঘন্টার জন্য পালন করলো নৃ-গোষ্ঠীর নারী সান্দ্রা

দিনাজপুরে কর্মী সম্মেলন বাস্তবায়নে জামায়াতের নেতৃবৃন্দের বড়মাঠ পরিদর্শন

বীরগঞ্জে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সংসার চালান বৃদ্ধ হযরত আলী

মহিলা পরিষদের উদ্যোগে চিরঞ্জিব সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত

কাহারোলের ১৩ মাইল বাজারে আগুনে ১৫টি দোকান ভষ্মিভূত

ঠাকুরগাঁওয়ে ধর্ম ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে  উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

নিহত বিএনপি নেতার আরেফিনের দাফন সম্পন্ন পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলায় আসামী প্রায় ১৩০০ \ গ্রেফতার ৮

শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি তা এখন বিশ্বস্বীকৃত -রমেশ চন্দ্র সেন এমপি

পার্বতীপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ক্ষতিসাধন