Wednesday , 13 November 2024 | [bangla_date]

দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

হিলি প্রতিনিধি \দীর্ঘ ১ বছর ১০মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানির ফলে বাজারে চালের দামে প্রভাব পড়বে বলে বলে ব্যবসায়ীরা জানায়।
সরকারের শুল্ক প্রত্যাহারের পর সোমবার দুপুর সাড়ে ১২টায় দুইটি ট্রাকে ৯০ মেট্রিক টন (৮৫০কেজি) চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স সাইরাম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এই সব চাল আমদানি করছে।
চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলে জানান আমদানিকারকরা। তবে সোমবার পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮টাকা, সম্পা কাটারী জাতের চাল ৬৮টাকা, স্বর্ণা জাতের চাল ৪৮টাকা এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হয়েছে।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। ফলে সোমবার থেকে চাল আমদানি শুরু হয়েছে। এসব চাল বাজারে সরবরাহ করা হলে দাম অনেকটাই কমে আসবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, শুল্ক মুক্ত ভাবে চাল আমদানির জন্য এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৩জন আমদানিকারক ৯১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। চালের বাজার দ্রæত নিয়ন্ত্রণে আসবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা, গতকাল থেকে চাল আমদানির অনুমতি আইপি দেওয়া শুরু করে সংশ্লিষ্ট দফতর। ১০ আমদানিকারক সাড়ে ১২ হাজার টন চাল আমদানির আইপি পেয়েছিলেন। যার বিপরীতে এলসি খোলার পরে সোমবার থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।
তিনটি ট্রাকে প্রায় ১২০টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত প্রতিকেজি চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।
উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ মার্চ চাল আমদানি হয়েছিল। চাল আমদানিতে শুল্ক ৬২.৫ভাগ থাকার পরে গত ২০অক্টোবর আমদানি শুল্ক কমিয়ে ২৫ ভাগ করে সরকার। পরে ৩১অক্টোবর চাল আমদানিতে বিরাজমান শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয় সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাকুরী জীবন থেকে অবসরে গেলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী

দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলে মামুন

বীরগঞ্জ পশ্চিম ভোগডোমার খাস জমিতে খেলার মাঠ জবরদখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

ভারত ভ্রমন শেষে লাশ হয়ে বাড়ী ফিরলো

ঠাকুরগাঁওয়ে সাবেক ২ এমপি সহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা

বীরগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে

আটোয়ারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের  আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

অনার্স ২য় বর্ষের ফরম পূরণ ফি যৌক্তিককরণের দাবিতে দিনাজপুর সরকারি কলেজে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ থাকবে কিন্তু ধর্মান্ধ হব না -মনোরঞ্জন শীল গোপাল