Wednesday , 27 November 2024 | [bangla_date]

নারীদের উন্নয়নে কাজ করে যাব –রানীশংকৈলে আনারকলি

রাণীশংকৈল উপজেলায় রবিবার ডিগ্রি কলেজ হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাণীশংকৈল শাখা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমানের মেয়ে আনার কলি মহিলাদলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও সংবাদ এর সাথে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন। এসময় নবনির্বাচিত সদস্য সচিব আনার কলি বলেন, শহীদ জিয়ার আর্দশে উজ্জীবিত হয়ে আমার পিতা বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে দলের সম্পাদক, বর্তমানে সভাপতির দায়িত্ব পলন করছেন। রাজনীতি করতে গিয়ে তিনি জেলও খেটেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আমার ভাই মোস্তাফিজুরও জেলে গেছেন। গত ২৪ নভেম্বর দলের সর্বসম্মতিক্রমে আমি মহিলা দলের সদস্য সচিব নির্বাচিত হয়েছি। বিশেষ করে আমি নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে নারী সমাজ কে এগিয়ে নিয়ে যেতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাজে নারীর গুরুত্ব যেভাবে দিয়েছিলেন, এবংকি ১৯ দফায় পার্টির এজেন্ডায় নারীর গুরুত্বের কথা স্পষ্ট উল্লেখ করেছেন। এছাড়াও ১১ দফায় আমাদের সমাজে নারীর প্রতি যথাযথ সম্মান ও দায়িত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ্য করেছেন তার ব্যাত্বয় যেন না হয় আমার রাজনৈতিক জীবনে তা চালিয়ে যাবো। নারী দলের নেতাকর্মী সহ সমাজের অবহেলিত পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার নারীদের নিতে কাজ করে যাব । আমি জানি নারী সমাজের উন্নয়ন ছাড়া জাতি উন্নত হতে পারে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সবজি চাষের জন্য বিখ্যাত যে ৫ গ্রাম

পীরগঞ্জে ভুমিহীন জনসমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে পাইলট উচ্চ বদ্যিালয়রে প্রধান শক্ষিকরে র্দূনীতি বচিাররে দাবীতে বক্ষিোভ সমাবশে

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী মোঃ আশরাফুল আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ

বীরগঞ্জে জেমস পিটার তালুকদারের দৌরাত্মে আদিবাসী বাবুলের পরিবার দিশেহারা

হরিপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩জনের বিরুদ্ধে ভ্রুণ হত্যা মামলা

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও এর শুভেচ্ছা বিনিময়

কৃষি কর্মকর্তাদের আবহাওয়া বিষয়ক প্রশিক্ষণ

শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়তে যুব ফোরামের মানববন্ধন

বোচাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত