Thursday , 14 November 2024 | [bangla_date]

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) দিদারুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়। এ সময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম আব্দুল হালিম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আইয়ূব হোসেন। কর্মশালায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হোটেল, বেকারী ও কনফেকশনারি মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নিরাপদ খাদ্যের উপর জোর দিয়ে বক্তারা বলেন, খাদ্য উৎপাদনে কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদন উদ্যোগী হতে হবে। ফলমূল সহ বিভিন্ন খাদ্য গ্রহণে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে। কেননা নিরাপদ খাদ্যের অভাবে প্রতিবছরই হাজারো মানুষ ক্যান্সার, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হন। নিরাপদ খাদ্য গ্রহণ করা গেলে নানা রোগ এড়ানো সম্ভব বলে মনে করেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া (জাকা) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে শুভেচ্ছা

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সরকারি আদেশকে বৃদ্ধা আংগুল দেখিয়ে স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক উজ্জ্বল

ঠাকুরগাঁওয়ে জাতীয় সরকারের দাবিতে জেএসডি’র সমাবেশ অনুষ্ঠিত

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া এলাকা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় আনন্দ মিছিল

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি তানভির ও সাধারন সম্পাদক যোবায়ের নির্বাচিত

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হল না আদিত্যের

হাকিমপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াতে ইসলামীর