Wednesday , 20 November 2024 | [bangla_date]

পঞ্চগড়ে প্রাণি সম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে এমকেপি’র জেলা পর্যায়ে ত্রৈমাসিক সংলাপ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে প্রাণি সম্পদ বিভাগের চলমান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রাণি সম্পদ বিভাগের হলরুমে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। নেট্জ বাংলাদেশ এবং বিএমজেড’র নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. বাবুল হোসেন। নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির সিএসও সদস্য মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শোয়াইবা আক্তার। বক্তব্য দেন এমকেপি’র যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সমন্বয়কারী সবুরা বেগম, শেফালী আক্তার, সুইটি আক্তার, মনোয়ারা মনি প্রমূখ। সংলাপে প্রধান অতিথি জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. বাবুল হোসেন পঞ্চগড় জেলায় প্রাণি সম্পদ বিভাগের কার্যক্রম এবং চলমান বিভিন্ন প্রকল্পের ওপর বিস্তারিত আলোচনা করেন। তিনি তার বক্তব্যে গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিষেধক টিকা প্রদানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

নাট্য সমিতির নাট্য কর্মশালার উদ্বোধনকালে রেজাউর রহমান

বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে  উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

৪৮ ঘন্টার মধ্যে দাবী না মানলে কঠোর আন্দেলিনের হুশিয়ারী ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ প্রকল্প বাতিলের দাবীতে মানববন্ধন

টিকা নিলেও মাস্ক ব্যবহার করতে হবে: সেব্রিনা ফ্লোরা

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

পঞ্চগড়ে তিনটি মামলা দায়ের বিএনপি-জামায়াতের ১৫শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২৬জন

দিনাজপুরে মহিলা পরিষদ ছাত্রীদের নিয়ে মত বিনিময় সভায় কানিজ রহমান

দিনাজপুর সদরের নব-নির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে বাশিস এর ফুলেল সংর্বধনা

দিনাজপুরে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত এবং একজন আহত