Friday , 15 November 2024 | [bangla_date]

পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

পার্বতীপুর প্রতিনিধি\ দেশের একমাত্র দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
বুধবার বিকাল ৩টায় মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য স্থাপিত জিটিসি চ্যারিটি হোম এর সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সন্মুখে জিটিসি চ্যারিটি হোমে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য জিটিসি চ্যারিটি হোম এর সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান কার্যক্রমের ধারাবাহিকতায় শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই বৃত্তির অর্থ প্রদান করেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।
উল্লেখ্য, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট খনি এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং মধ্যপাড়া পাথরখনির এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে। খনি এলাকায় সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ। জিটিসি চ্যারিটি হোমে ১ জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় অর্ধশত রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে জহুরা ইন্ডাস্ট্রিজের ভিতরে ধান বোঝাই ট্রাকের কেবিনে ভয়াবহ আগুনে ঝলসে গেছে ট্রাকের ড্রাইভার ও হেল্পার

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ

তেঁতুলিয়ায় হাট-বাজারে মিলছে ১ মিনিটেই ট্রেড লাইসেন্স সেবা

এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

বালিয়াডাঙ্গীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি দোকান মালিককে২৮ হাজার টাকা জরিমানা

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে মত বিনিময়

দিনাজপুরে অটোবাইক উল্টে যাত্রী ও অটোবাইক চাপায় নিহত-২

বোচাগঞ্জে আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ভেড়া ও সেলাই মেশিন বিতরন

হরিপুরে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার মনোনীত প্রার্থী সুজন

ঠাকুরগাঁওয়ের জীবন যুদ্ধে হার না মানা অসহায় – বিন্দাশরী