Thursday , 7 November 2024 | [bangla_date]

পীরগঞ্জে পুকুর দখল করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুর জবর দখল করে ড্রেজার মেশিন দিয়ে ওই পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইব্রাহিম তালুকাদর ও সুমন আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুকুর পাড় সহ আশ পাশের ফসলি জমিতে ভাঙ্গনের আশঙ্কা দেখা দেওয়ায় এ বিষয়ে বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন আইভি চৌধুরী নামে এক ভূক্তভোগী নারী।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে রিসিভ করা অভিযোগপত্র সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সেলিম হাসনাত নামে এক ইংল্যান্ড প্রবাসী জমি কিনে পুকুর করে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তার স্ত্রী ওই পুকুর দেখাশোনা করেন। গত ৩০ অক্টোবর সেলিম হাসনাতের বাবা ইব্রাহিম তালুকদার ও তার ভাই সুমন আলী ওই পুকুরটি দখল করে সেখানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। সেলিম হাসনাতের স্ত্রী আইভি চৌধুরী তাদের পুকুর থেকে বালু উত্তোলন করতে নিষেধ করলে তারা কর্ণপাত করছেন না। প্রবাসী সেলিম হাসনাতও মোবাইল ফোনে তাদের বালু উত্তোলন করতে নিষধে করলেও তারা অবৈধভাবে বালু উত্তোলন করেই চলছেন। বালু উত্তোলন বন্ধ না করে উল্টো ওই প্রবাসীকে মোবাইল ফোনে তার পরিবারের লোকদের মারপিট সহ হত্যা করা ভয় দেখানো সহ বিভিন্ন হুমকি দিচ্ছেন বালু উত্তোলনকারীরা। এদিকে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুকুর পাড় সহ আশ পাশের ফসলি জমিতে ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধভাবে পুকুর জবর দখলে করে বালু উত্তোলনের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের কাছে লিখিত অভিযোগ করেছেন প্রবাসী সেলিম হাসনাতের স্ত্রী আইভি চৌধুরী।
পুকুর দখল করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে ইব্রাহিম তালুকদারের কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুকুর থেকে নয় আমার নিজের জমি থেকে বালু তুলে বর্ডার গার্ড ক্যাম্পে ঘর নির্মাণ কাজের ঠিকাদারের কাছে বিক্রি করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মতামত জানতে তার মোইবাইলে ফোন করা হলে, তিনি ফোন কেটে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কৃষক কৃষাণী প্রশিক্ষণ

বোচাগঞ্জে বাজুস এর কমিটি গঠন জয় সভাপতি টুকু সম্পাদক

দেশ রুপান্তরের ২ বছর পূর্তি ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের মিলন মেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের নারীরা আজ এগিয়ে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীকে ধরেছে পুলিশ

বীরগঞ্জে অন্ত মিলনের “নায়রা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

বীরগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

বীরগঞ্জে বিভিন্ন এলাকায় জুয়ার আসরগুলোর প্রভাবে নিঃস্ব অনেক পরিবার

বীরগঞ্জে বিভিন্ন এলাকায় জুয়ার আসরগুলোর প্রভাবে নিঃস্ব অনেক পরিবার