Sunday , 3 November 2024 | [bangla_date]

প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রথমবারের মতো দীপাবলি পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বর্ণিল আয়োজনের এই দীপাবলিতে অংশ নেয়।
বৃহস্পতিবার দিবাগত সন্ধার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ আয়োজন করা হয়। এ সময় প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।
পুজায় আসা শিক্ষার্থীরা দীপাবলির এই আলোয় দেশ, সমাজের সকল স্তর থেকে সা¤প্রদায়িকতা ও অমানিশা দূর হোক এই প্রত্যাশা করেছেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা, সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা,জনসংযোগ পরিচালক মো. খাদেমুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. নিজাম উদ্দীনসহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ। এখানে সকল ধর্মের মূল্যবোধ অক্ষুন্ন রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। বিশ্ববিদ্যালয়ের এই প্রথম নিজেদের মন্দিরে তোমরা দীপাবলি পালন করেও। ভবিষ্যতে অন্যান্য উৎসব পালনে তোমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেএসডি ‘র জাতীয় সরকারের দাবিতে সমাবেশ

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায়  অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

আটোয়ারী আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর

সেতাবগঞ্জ চিনিকলে গ্রাচুয়িটির টাকার দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম নিয়ে পরীক্ষামূলক ভোট

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে ঐতিহ্যবাহী চরক পূজায় ভক্তদের মিলন মেলায় পরিনত

বাস ভাড়া বাড়ল ৬০ ভাগ, কাল থেকে কার্যকর

দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক