Monday , 4 November 2024 | [bangla_date]

বাংলাদেশে স্তন ক্যান্সারে প্রতি বছরে আক্রান্ত ১৩ হাজার মারা যায় ৬ হাজার জন, নির্মূলে নেই ন্যাশনাল পলিসি

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেছেন, বাংলাদেশে প্রতি বছরে নতুন করে স্তন ১৩ হাজার জন ক্যান্সারে আক্রান্ত হয় এবং ৬ হাজার জন মারা যায়। শুধু নারী নয় পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, ৫ বছর আগে স্তন ক্যান্সারে মৃত্যুর হার ছিল অনেক বেশী। চিকিৎসা কিছুটা উন্নত হওয়ায় সেই হার কমেছে বলে দাবি করে তিনি দুঃক্ষ প্রকাশ জানান, পৃথিবীর কয়েকটা দেশ ছাড়া বাংলাদেশে ক্যান্সার নিয়ন্ত্রণে ন্যাশনাল পলিসি নেই। ক্যান্সার নির্মূলে ৮ টি বিভাগের মেডিকেল কলেজ সমুহে ক্যান্সার বিভাগের পরিবর্তে ক্যান্সার সেন্টার থাকা দরকার বলে দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি সেই পলিসিতে কি কি থাকা উচিৎ সে সম্পর্কে বিশদ বর্ননাসহ সুনিদিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন তিনি।
দেশব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজনে “স্তন ক্যান্সার চাই দ্রæত নিমূল পরিপূর্ণ চিকিৎসা” প্রতিপাদ্যকে সামনে রেখে গেল অক্টোবর মাস ব্যাপি টেকনাফ থেকে তেঁতুলিয়া “গোলাপী সড়ক শোভাযাত্রা “শেষে ১লা নভেম্বর শুক্রবার বিকেলে দিনাজপুরের খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অফ ক্যান্সার রিসার্চ হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য জানান, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
এসময় উপস্থিত ছিলেন সিসিপিইআর সমন্বয়কারী মােসারাত জাহান সৌরভ এবং জিয়া হার্ট ফাউন্ডশনের সাধারন সম্পাদক এ. কে.এম আজাদসহ অন্যান্যরা।
প্রেস ব্রিফিংয়ে আগে খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অফ ক্যান্সার রিসার্চ হাসপাতাল চত্তরে বিভিন্ন বয়সি নারী পুরুষদের সমাবেশে সচেতনামূলক সভায় বক্তব্য দেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় অতিরিক্ত ট্যাক্স আদায় করায় চেয়ারম্যান ও সচিবকে কৈফৎ তলব

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে …ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিরলে মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধি’দপ্তরের অভি’যানে ১৫০ ফে’ন্সিডি’লসহ আ’টক-১

পীরগঞ্জে ভাষা শহীদ স্মরণে “টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

​২০২১ সালে বিশ্বে সাংবাদিক গ্রেপ্তারে রেকর্ড

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

ডেমক্রেসি ওয়াচ’র উদ্দ্যোগে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা

ডেকে নিয়ে বন্ধুকে নির্মমভাবে হত্যার প্রধান আসামী গ্রেফতার

নির্বাচনের সময় এলেই সাম্প্রদায়িক ঘটনা সরকার নিজেই ঘটায়–ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ !