Friday , 1 November 2024 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ৭ চোরাই গরু উদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচরী গ্রাম থেকে ৭টি চোরাই গরু উদ্ধার করেছে।

স্থানীয় রেজাউলের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার বিকালে গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো.জাকারিয়া মন্ডল জানান, বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী থানার এসআই রতন ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পিতাইচরী গ্রামে অভিযান চালায়।

পুলিশের অভিযানে রেজাউলের বাড়ি থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করে। উদ্ধারকৃত গরুগুলি থানার হেফাজতে রয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় রেজাউল পালিয়ে যায়। গরুগুলি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে পিতাইচরী গ্রামে আব্দুল গফুরের ছেলে রেজাউলের বাড়ীতে লুকিয়ে রেখেছিল।

স্থানীয়দের ধারণা, রেজাউলের এ চক্রটি মূলত এ চোরাই গরুগুলো জবাই করে মাংস অন্যত্র নিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, গত ৩০ অক্টোবর বুধবার রাতে উপজেলার বেউড়ঝাড়ী গ্রামের মৃত বিশ্বেসর পালের ছেলে কলি পালের গরু চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে এ সাত গরু উদ্ধার করা হয়েছে। গরু চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়-১ আসনে ২৫ হাজার কর্মীর ডাটাবেইজ তৈরী করছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তা

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে এতো উন্নয়নের প্লাবন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নাপা সেবনে নয়, মায়ের পরকীয়ায় দুই শিশুর মৃত্যু

রাণীশংকৈলে আলুর খেত বাঁচাতে পানি অপসারণে ব্যস্ত কৃষকেরা

রুহিয়ায় রাতের আঁধারে ৪ একর ফলন্ত কুমড়ার গাছ কাটল দুর্বৃত্তরা

ঘোড়াঘাটে সড়ক দূঘর্টনায় হেলপারের পা বিছিন্ন

‘স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নকারী একমাত্র সফল নেতা বঙ্গবন্ধু’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে কদর বাড়ছে নারী শ্রমিকের

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল

দিনাজপুরের ৬টি আসনে বেসরকারীভাবে নির্বাচিত যারা