Wednesday , 27 November 2024 | [bangla_date]

বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা,ধানকাটা মেশিন জব্ধ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা। ঘটনাস্থল থেকে একটি ধানকাটা মেশিন জব্ধ করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের শাশালপুর গ্রামের কৃষক হুসেনুর রহমান একই মৌজায় তার ক্রয়কৃত ৩৪ শতক জমিতে এবার আমন ধান আবাদ করে।
গত সোমবার দিবাগত রাতে একই গ্রামের মৃত সামসুউদ্দীন এর ছেলে মাদক ব্যবসায়ী দুলাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল ওই জমিতে থানা ফসল (ধান) অবৈধ ভাবে কেটে জবরদখলের চেষ্টা করে। জমির মালিক খবর পেয়ে ধান কাটতে বাঁধা দিলে তাকে মারপিট করে প্রতিপক্ষরা। এসময় জমির মালিক হুসেনুর রহমান মুঠোফোনে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রতিপক্ষরা । পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি ধান কাটা মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে। এঘটনায় জমির মালিক হুসেনুর রহমান ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে বিরল থানায় একটি এজাহার দায়ের করেছে। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল সীমান্তে বিএসএফের বর্বর নির্যাতনের শিকার বাংলাদেশি যুবক !

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

একজন জান্নাতারা একাই বদলে দিয়েছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বোচাগঞ্জ বাইক চয়েজ শোরুম উদ্বোধন

বোচাগঞ্জ বাইক চয়েজ শোরুম উদ্বোধন

তেঁতুলিয়ায় করতোয়ার ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুত দ্রুত বাস্তবায়নে স্থানীয়দের মানববন্ধন

পাকা রাস্তায় ধান শুকানোর মহোৎসব; অভিযানে ইউএনও

দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা উদযাপন

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়ান দিবস পালন

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা