Wednesday , 27 November 2024 | [bangla_date]

বিরল সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরল সরকারি কলেজে স্মরণ  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরল সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর। অন্যান্যদের মধ্যে বিরল সরকারি কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জেষ্ঠ্য প্রভাষক জর্জিসুর আলম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মেহেরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি হারুন অর রশিদ, মেহেদী হাসান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জিসান, রিফাত, রাহেনুর ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী মোঃ রাশেদুল ইসলাম। বৈষম্যবিরোধী আন্দোলনে অত্র কলেজ মাঠে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শীতার্তদের মাঝে ডিসি’র শীতবস্ত্র উপহার বিতরণ

কাহারোলে এখন চাষীরা আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত

নিবিড় সবুজের প্রকৃতি ‘সিংড়া ফরেস্ট’-এ প্রবেশ পথে ভেঙে পড়ে আছে কালভার্ট, দেখার কেঊ নেই \ দর্শনার্থী নাই !

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

দিনাজপুর-১, আ.লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

বীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সবধরনের প্রস্তুতি চলছে

আটোয়ারীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে ২শত কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

খালেদা জিয়া ও তারেক জিয়া দন্ডিত আসামী তারা নির্বাচনে অংশ নিতে পারবে না–রেলপথ মন্ত্রী