Friday , 15 November 2024 | [bangla_date]

বিরামপুরে কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে সূর্য রায় (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ৯টার দিকে পৌরশহরের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সুর্য ওই এলাকার মিলন রায়ের ছেলে।
শিশুটির মা সুমিদাস বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে ছেলে সুর্যকে বসিয়ে রেখে বাড়ির অন্যান্য কাজ করছিলাম।
এর কিছুক্ষণ পর ছেলেকে বাড়ির উঠানে না দেখে খোঁজ করতে থাকি। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশু সুর্যকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনে তার পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুরের ঘটনায় পিতা-পুত্র আটক

পবিত্র মাহে রমজান উপলক্ষে বোদা নগর কুমারী কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করলো ছাত্রদল

রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে রাণীশংকৈলে মানববন্ধন

পীরগঞ্জে যুবলীগ নেতা আপেলের রোগমুক্তি কামনায় দোয়া

ঠাকুরগাঁওয়ে আলু ক্ষেতে ধনপতি কৃষকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

হরিপুরে বিএনপি’র নেতাকে মারপিট

বোদায় অসামাজিক কাজে জড়িত থাকায় ৩ নারীসহ যুবক আটক