Tuesday , 26 November 2024 | [bangla_date]

বিরামপুরে ধান খেতে সাঁওতাল নারীর রক্তাক্ত মরদেহ

বিরামপুর প্রতিনিধি \ দিনাজপুরের বিরামপুরের একটি ধানখেত থেকে রক্তাক্ত অবস্থায় বৃষনি পাহান নামে এক সাঁওতাল নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃষনি পাহান (৫৫) বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের মুড়াপাড়ার মৃত সাধন পাহানের মেয়ে ও পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। তার স্বামীর নাম বধূয়া পাহান । প্রায় ২৫বছর আগে স্বামী ছেড়ে যাওয়ার পর বাবার বাড়িতে থাকতেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হকসহ গোয়েন্দা সংস্থার সদস্যেরা।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পাশের গ্রাম দামারপাড়ায় এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজে যায় বৃষনি পাহান। ওইদিন আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজাখুঁজি করেন। পরে শনিবার সকালে প্রায় তিন কিলোমিটার দূরে কাটলা এলাকার একটি ধানখেতে বৃষনি পাহানের মরদেহ এর খবর পান তাঁরা। খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন,ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষনি পাহানকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আলুবীজ-সারের কৃত্রিম সংকটে খরচ দ্বিগুণ, বিপাকে কৃষক

দিনাজপুরের বর্ষিয়ান সম্পাদক মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী ১৩জুন

ঠাকুরগাঁও-৩ আসনে কোন পূজা মন্ডপ কাঁচা থাকবেনা —– ব্যারিস্টার রোকুনুজ্জামান

ঠাকুরগাঁওয়ে সচেতনতায় মাস্ক বিতরণ

দিনাজপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত

মহিলা আ’লীগের উদ্যোগে ২১ আগস্টে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

পঞ্চগড় কালেক্টরেট চত্বরে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ঠাকুরগাঁও পৌরসভায় দায়িত্বভার হস্তান্তর

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে দিনাজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন