Wednesday , 27 November 2024 | [bangla_date]

বিয়ে আনতে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি \দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কান্তজিউ মন্দির এলাকায় কাকাতো ভাইয়ের বিয়ে আনতে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল কৃষ্ণ চন্দ্র দাস নামে এক যুবকের।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কান্তজিও মন্দির মোড়ের সন্নিকটে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত কৃষ্ণ চন্দ্র দাস (২৬) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের মাস্টারপাড়ার গৌতম চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, নিহত কৃষ্ণ চন্দ্র দাস ওই রাতে ৩জন মিলে একটি মোটরসাইকেল যোগে কাকাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দিনাজপুরের সেতাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কান্তজিউ মন্দির মোড়ের সন্নিকটে মহাসড়কের ধারে রাখা বালুর স্তুপে তাদের মোটরসাইকেলটি পড়ে যায়। এসময় কৃষ্ণ মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়লে ঠাকুরগাঁওগামী একটি অজ্ঞাতনামা ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কৃষ্ণ ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

বিরলে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জলন

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

ফসল রক্ষাসহ নিরাপত্তার দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দিনাজপুরে কুয়াশার সাথে বাড়ছে শীত

ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের পাকা রাস্তার দাবিতে মানববন্ধন

২৪ জানুয়ারি মুক্ত হবে শারমিনের নতুন গান ‘যায় না মরা’

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বোনের বাড়িতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু !

গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা