Saturday , 30 November 2024 | [bangla_date]

বীরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবী ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর ) প্রতিনিধি: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের বিচারসহ ইসকন নিষিদ্ধের দাবীতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ করেছেন বীরগঞ্জের মুসলিম তৌহিদি জনতা।

এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান।

শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর ইসকনকে নিষিদ্ধের দাবীতে সংগ্রামী মুসলিম তৌহিদি জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরের সামনে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জাহিদুল ইসলাম, সরকারি কলেজ মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ সাইফুল্লাহ, বাইতুল আমান জামে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: সাদিকুল ইসলাম, থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রেদওয়ানুল্লাহ, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মো: বেলাল হোসেন, শান্তি বাঘ জামে মসজিদের খতিব মাওলানা মো: খাদেমুল ইসলাম, উপজেলা ইমাম ও আলেম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা মো: সিরাজুল ইসলাম, বীরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী (এবিসি) মো: আবু বক্কর সিদ্দিক সুমন এবং মোঃ আল আমিন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ তামিম ইসলাম সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ১৯৬৬ সালের আমেরিকা থেকে সৃষ্টি (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) কে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শহরের মানবিক কাজে দুই নারী

রাণীশংকৈলে কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধি ব্যক্তি অন্তভ’ক্তি কর্মশালা

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

হরিপুরে ভিজিএফ ও জিআরের নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁওয়ে সংগ্রামে নারী শেফালি দাস ছেঁড়া জুতা সেলাই করে সংসার চালায় !

পার্বতীপুরে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের জেলার শিক্ষকগনের বুনিয়াদি প্রশিক্ষণ

দিনাজপুরে ১০দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত বাড়ি তৈরি