Friday , 15 November 2024 | [bangla_date]

বীরগ‌ঞ্জে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ “শব্দ শিখুন ভাষা শিখুন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) সকালে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ, বীরগঞ্জ পাইলট সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক শিহাব জিল কামরান, গুড নেইবারস্ বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অ‌ফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় দিনাজপু‌রের বীরগঞ্জ উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে ডা’কাতি প্রস্তুতিকালে ৭ ডা’কাত আ’টক

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি

চিরিরবন্দরে বালুরঘাটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বোদায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ফেসবুক ফেক আইডিতে আপত্তিকর তথ্য প্রকাশ করায় সংবাদ সম্মেলন

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার

বীরগঞ্জের মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম মানিক

প্রাকৃতিক চাপ এলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের ৫বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ

হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবেন না