Sunday , 24 November 2024 | [bangla_date]

বীরগঞ্জে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় কাজ করছেন মশককর্মীরা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: চলতি মৌসুমে ভেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব মোকাবিলায় দিনাজপুরের বীরগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে মশককর্মীরা।
পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় জন মশককর্মী কাজ করছেন।

গতকাল রবিবার পৌরসভার বিভিন্ন এলকা ঘুরে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ এলাকা বীরগঞ্জ সরকারি কলেজ মোড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়, গোলাপগঞ্জ মোড়, আরিফ বাজার, খানসামা রোড, মাইক্রোস্ট্যান্ড, ফিশারি মোড়, ব্লুইসগেট, জেলখানা মোড়, বসুন্ধরা আবাসিক এলাকা, শান্তিবাগ, পোস্ট অফিস মোড়, সেন্টার মোড়, বলাকা মোড়সহ বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারকি করছেন তারা।

বীরগঞ্জ পৌরসভার মশককর্মী মমিনুল ইসলাম জানান, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের একটি টিম গঠন করা হয়। সেই টিম প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশার প্রজনন স্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মণ জনান, প্রতিনিয়ত ডেঙ্গুর নিয়ন্ত্রণে মশক নিধনে কাজ করে যাচ্ছে ছয় জন কর্মী। এছাড়া ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা

পঞ্চগড়ে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর

রাণীশংকৈলে অযতনে অবহেলায় পড়ে আছে কোটি টাকার ভবন

ভোট কেন্দ্রে সহিসংতা ঘটনার মামলায় পীরগঞ্জে পুলিশি হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পুর্তি উৎসব পালনে প্রস্তুতি

রাণীশংকৈল পাইলট স্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বিদায়-বরণ অনুষ্ঠান

কঠোর লগ ডাউনে বীরগঞ্জে একদিনে করোনায় ১৬জন শনাক্তের রেকর্ড

সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আটোয়ারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ২ পরিবহনকে জরিমানা

রাণীশংকৈলে ফুটপাত সরাতে গিয়ে কাউন্সিলরকে মারপিট!